Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

admin • 04 Aug 2024, 05:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে।

 

রোববার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

 

মোহাম্মদ আলী আরাফাত বলেন, সরকার সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।  জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও একাত্মতা ঘোষণা করেছে।

এছাড়া উত্তেজনা ও সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।