Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা,যুবক পলাতক

admin • 18 Jan 2025, 09:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা,যুবক পলাতক

জামালপুরের মেলান্দহে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে শাকিব মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।

 

গত মঙ্গলবার রাতে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়েরবাকাই গ্রামে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন ওই স্কুলছাত্রী ও তার পরিবার।

 

এ ঘটনায় স্থানীয়রা মীমাংসার আশ্বাস দিয়েও কোনো সমাধান করতে না পারায় ওই স্কুলছাত্রীর বাবা রুহুল আমিন বাদী হয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।

 

অভিযুক্ত শাকিব মিয়া (২০) চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়েরবাকাই গ্রামের জিয়াউল হক ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী (১৩) তার বাড়ী ঝাউগড়ায় সে রায়েরবাকায় এলাকায় মামার বাড়িতে থেকে পড়ালেখা করেন।

 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাকিব মিয়া (২০) স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। একপর্যায়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বেশ কিছুদিন বিয়ের কথা বলে শাকিব মিয়া ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়া যায়। গত মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রীকে বিয়ের বিষয়ে কথা বলতে বাড়ির পাশে বাশ বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে শাকিব পালিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রী পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে ওই ছাত্রীর মামা বিষয়টি স্থানীয়দের জানালে দু-পরিবারের সম্মতিতে বিয়ের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা রুহুল আমিন বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন।

 

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী বলেন,‘শাকিবের সাথে প্রায় ৮ মাস আগে আমার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে সে বিভিন্ন জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যায়। গত মঙ্গলবার (‌১৪ জানুয়ারি) রাতে সে বলে তোমার সাথে বিয়ের বিষয়ে জরুরি কথা আছে। এ কথা বলে সে ডেকে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমাকে বিয়ের আশ্বাসে বাড়িতে ডেকে নিয়ে এখন পালিয়েছে। শাকিবের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে এ জীবন রেখে কি লাভ।

 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শাকিব মিয়ার বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। এসময় দেখা মিলে ওয়ার্ড যুবদলের সভাপতির পরিচয় দেওয়া আনন্দ মিয়া নামের একজনকে। তিনি বলেন, কি বলবেন আমাকে বলেন, আপনাদের যেমন দায়িত্ব আছে, তেমনি আমারও একটা দায়িত্বে আছে,আমি ঘটনা শুনেছি, মিমাংসা করব।

 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন । আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।