Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

admin • 24 Nov 2024, 10:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

   

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোহাগের। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওই তরুণীকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে সোহাগ। শনিবার দুপুরে প্রেমিকার বাসায় গেলে স্থানীয় জনতা সোহাগকে আটক করে।

   

পরে প্রেমিকা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোহাগকে লতাচাপলীর আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

   

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।