Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

admin • 24 Aug 2022, 05:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
নাটোরের সিংড়ায় বিয়ের দাবিতে তিন দিন ধরে রবিন খান (২৬) নামে এক প্রেমিকরে বাড়ির উঠানে অনশন করছেন ২৪ বয়সী এক তরুণী।   গত সোমবার (২২ আগস্ট) দুপুর থেকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলখোলা গুনাইখারা গ্রামে জিন্নোত খানের ছেলে রবিনের বাড়ির উঠানে অনশন শুরু করেন ওই তরুণী।   রবিন উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলখোলা গুনাইখারা গ্রামে জিন্নোত খানের ছেলে।   ওই তরুণী রাজশাহী জেলার চারঘাট চকবেগঘড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে ফেসবুকে রবিনের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে রবিন ওই তরুণীর বাড়িতে কয়েকবার বেড়াতেও গিয়েছিল। পরে ওই তরুণীর বাবা-মাকে বিয়ের আশ্বাস দেন রবিন।   এক পর্যায়ে বিয়ের কথা বলতেই রবিন তালবাহানা শুরু করেন। পরে ওই তরুণী কোনো উপায় না পেয়ে সোমবার দুপুর থেকে রবিনের বাড়ির উঠানে অনশন শুরু করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।     ওই তরুণী বলেন, দীর্ঘ চার বছরে ধরে আমাদের প্রেমের সম্পর্ক। আমার পরিবার ও বাড়ির সবাই জানে রবিনের সাথে আমার বিয়ে ঠিক। রবিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করছে না। বাড়িতে ফিরে যাওয়ার আমার কোনো পথ নেই। বিয়ে না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবে।   এ বিষয়ে রবিনের সাথে যোগাযোগ চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।   এ বিষয়ে ছয় নম্বর হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, বিষয়টি আমি শুনেছি। উভয় পরিবারের সাথে বসে দ্রুত বিষয়টি মীমাংসার করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।