Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

admin • 22 Nov 2025, 05:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন প্রেমিকা। শনিবার দুপুরে উপজেলার পৌরসভার খয়েরচারা এলাকায় এঘটনা ঘটে। বিয়ে প্রত্যাখ্যান করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন প্রেমিকা।  অভিযুক্ত প্রেমিক খয়েরচারা এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে হাসিব (২১)।
ভুক্তভোগী জানান, গত দেড় বছর যাবত হাসিবের সাথে তার প্রেমের সম্পর্ক তাদের মধ্যে  বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছে। শুক্রবার রাতে তারা মিলিত হলে স্থানীয়রা দেখে ফেলে এবং তার পরিবারকে জানিয়ে দেয়। 
তিনি আরো জানান, শুক্রবার রাতে তার প্রেমিক  হাসিবের বড় ভাইয়ের সাথে ফোনে কথা হয় এবং হাসিবের বড় ভাই তাকে হাসিবের সাথে বিয়ে দেবার আশ্বাস দেয়। পরবর্তীতে হাসিব বা তার পরিবার যোগাযোগ না করলে তিনি হাসিবের বাড়িতে অনশন করছেন। হাসিব তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
এদিকে হাসিবের বড় ভাই রাশিদুল ইসলাম হেলাল তার ছোট ভাইয়ের  সাথে বিয়ে দেওয়ার আশ্বাসের বিষয়টি অস্বীকার করেন।  তিনি বলেন হাসিবের সাথে মেয়েটির বন্ধুত্বের সম্পর্ক ছিলো।
তিনি আরো বলেন,গতকাল রাত ৪ টার সময় হাসিব এই মেয়ের সাথে দেখা করার কথা বলে বের হয়েছে এখনো বাড়িতে আসেনি এবং তার ভাইয়ের  ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক না থাকলে ভোড় ৪ টায় দেখা করতে কেন গেলো এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।