Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের দাবিতে প্রেমিককে জন্মসম্মুখে গণধোলাই

admin • 22 Mar 2023, 08:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিককে জন্মসম্মুখে গণধোলাই

পাবনার ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিককে জন্মসম্মুখে টেনেহিঁচড়ে থানায় নিয়ে গেছেন রুপা খাতুন নামে এক প্রেমিকা। এ সময় প্রেমিকা ও স্থানীয়রা মিলে প্রেমিক নুরুল ইসলাম শাওনকে গণধোলাই দিয়েছেন।

 

বুধবার (২২ মার্চ) এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদীর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিক শাওনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় আশপাশের মানুষ এগিয়ে এলে শাওন পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়েছে। পরে প্রেমিকা রুপা তাকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যান। সেখানে দুইজনের মধ্যে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় তাদের ছেড়ে দেয় ঈশ্বরদী থানা পুলিশ।

 

প্রেমিকার দাবি, বিয়ের আশ্বাসে তিন বছরের বেশি সময় ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন নুরুল ইসলাম শাওন। পরে বিয়ে না করেই নগদ অর্থ হাতিয়ে লাপাত্তা হয়।

অভিযুক্ত প্রেমিক নুরুল ইসলাম শাওন ঈশ্বরদী পূর্বটেংরি ঈদগাহ রোড এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে এবং ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ভুক্তভোগী রুপা ঈম্বরদীর সীমান্তবর্তী নাটোরের সিংড়া এলাকার মেয়ে এবং ঈশ্বরদী ইপিজেডের কর্মী।   ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার সংবাদমাধ্যমকে বলেন, প্রেমিক-প্রেমিকা কেউ অভিযোগ না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।