Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

admin • 05 Mar 2026, 03:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দূর্ঘটনায় আহত চাচা কাজল (৩০) চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

এর আগে গতকাল বুধবার রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকার ঘটনাস্থলেই দুর্ঘটনায় মারা যান কাজলের ভাতিজা আকাশ (২০) মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মেলান্দহের হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা, মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)।

 

তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার দিকে তারা মাহমুদপুরে অনুষ্ঠিত বিয়ের দাওয়াত শেষ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার সকালে মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ রাতেই দুইটি বাইক ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অপর বাইক চালক সাইম (২২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনও সুনিশ্চিত হয়নি।

 

মিয়ারপাড়া এলাকার নৈশ্য প্রহরী নুর ইসলাম জানান, হঠাৎ শব্দ শুনে ঘটনাস্থলে গেলে একজনকে মৃত অবস্থায় ও আরেকজনকে অচেতন অবস্থায় দেখেছি। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।

 

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঘটনায় জড়িত বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।