Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিয়ে ভাইরালের কারণেই কী মৃত্যুকে বেঁছে নিলেন সেই শিক্ষিকা

admin • 14 Aug 2022, 06:40 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ে ভাইরালের কারণেই কী মৃত্যুকে বেঁছে নিলেন সেই শিক্ষিকা
প্রেম-ভালোবাসা মানে না কোনো বাধা। তার বাস্তব উদাহরণ মামুন হোসেন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। নাটোরের খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খাইরুন নাহার ফেসবুকে ভালোবেসে বিয়ে করেন তার থেকে ১৮ বছরের ছোট কলেজ ছাত্র মামুনকে।   বিয়ে পর গণমাধ্যমে প্রকাশিত হয় তাদের বিয়ের খবর। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দুজনই বিষয়টিকে পজিটিভ নিয়েছিলেন। কিন্তু বিয়ে ভাইরাল হলে বিভিন্ন প্রতিবন্ধকতায় তাদের মধ্যে মানসিকচাপ সৃষ্টি হয়। যার কারণে বিয়ের আট মাসের মাথায় আত্মহত্যা করলেন সেই শিক্ষিকা।

শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নাটোর শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রোববার (১৪ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।   নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিক্ষিকা ও ছাত্রের প্রেম কাহিনী ছড়িয়ে পরলে দুজনই বিষয়টিকে পজিটিভ নিয়েছিলেন। কিন্তু সামাজিক, পারিবারিক এবং কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় তাদের মধ্যে মানসিকচাপ সৃষ্টি হয়। মানসিকচাপের কারণেই এই আত্মহত্যা কি না তা তদন্ত করে দেখছি।   ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।