Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ে প্রত্যাখান প্রেমিকের ওপর অভিমানে গলায় ফাঁস দিলেন রত্না!

admin • 04 May 2024, 04:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ে প্রত্যাখান প্রেমিকের ওপর অভিমানে গলায় ফাঁস দিলেন রত্না!

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ে প্রত্যাখান করায় প্রেমিকের ওপর অভিমান করে রত্না নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।

স্থানীয়রা জানান, উপজেলার বাশঁবাড়ি গ্রামের দুদু মিয়ার মেয়ে রত্না খাতুন ৫ বছর আগে লাঙ্গলজোড়া এলাকার এক যুবককে প্রেম করে বিয়ে করেন। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে নানির বাড়িতে চলে আসেন। নানির বাড়িতে বসবাস করা অবস্থায় উপজেলার বনগ্রাম গ্রামের সাকিব নামে এক ছেলে বিয়ের আশ্বাস দিলে তার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরিবারের মধ্যে বিয়ষটি জানাজানি হলে সাকিব প্রেম ও বিয়ের বিষয়টি প্রত্যাখান করেন। বৃহস্পতিবার বিকেলে নানির বাড়িতে সাকিবের ওপর অভিমান করে রত্না আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মারা যাওয়া তরুণীর বোন মধুমতি বলেন, ‘রত্নার সঙ্গে সাকিব নামে এক ছেলের সম্পর্ক ছিল। ওই ছেলে আমার বোনকে বিয়ে করার ব্যাপারে আমাদের মায়ের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু একদিন আগে বিয়েতে না করায় আমার বোন গলায় ফাঁস দেয়।’

এ ঘটনায় সাকিবের সঙ্গে মুটোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।