Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিমানবন্দরের প্রবেশপথে ৮ কেজি গাঁজাসহ আটক যুবক

admin • 27 Oct 2023, 07:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিমানবন্দরের প্রবেশপথে ৮ কেজি গাঁজাসহ আটক যুবক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ গোলচত্বর এলাকা থেকে প্রায় ৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

শুক্রবার সকালে আটক হওয়া ওই ব্যক্তির নাম মিল্টন সেখ।

 

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে সকালে গোলচত্বর এলাকায় মিল্টন শেখকে চেকপোস্টে থামানো হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

 

মিল্টন সেখ মানিকগঞ্জের সিংগাইর থানার চাঁন মিয়া সেখের ছেলে। আমিরুল নামে মানিকগঞ্জের এক ব্যক্তির প্ররোচনায় তিনি এয়ারপোর্টের সামনে ঢাকা-ময়মনসিংহ রোডে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে নিজ জেলায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে এসেছিলেন।

 

পরিকল্পনা অনুযায়ী তিনি গাঁজা সংগ্রহ করলেও এপিবিএনের চেকপোস্টে ধরা পড়েন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।