বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ।
আজ (মঙ্গলবার,১১ নভেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতের সময় বিমান বাহিনী প্রধান পাকিস্তান নৌবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় এবং প্রতিরক্ষা খাতসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এছাড়া তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সর্ম্পক জোরদার ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স এ্যাটাশে ও বিমান বাহিনী সদর দপ্তরের পিএসওরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সক্লসিভ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তান নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
admin
• 11 Nov 2025, 04:30 PM
• পঠিত 1 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





