Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

admin • 26 Aug 2025, 10:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের বিমান-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

 

শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়।

 

এরপর গত ১৫ এপ্রিল এই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেয়া হয় তাকে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।