রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ড্রিম প্রি- ক্যাডেট একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার সেরকান্দিতে অত্র প্রতিষ্ঠানের হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে ড্রিম প্রি- ক্যাডেট একাডেমির শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উক্ত দোয়া অনুষ্ঠান ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপাল মুহাঃ ইমরান হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ সামছুজ্জামান জুয়েল।
ড্রিম প্রি-ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক মোঃ নাজমুল হোসাইনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ, হিফজ বিভাগের শিক্ষক মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ জয়নাল আবেদীন।





