Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিপৎসীমার ওপরে যমুনার পানি প্রবাহ

admin • 30 Aug 2023, 01:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিপৎসীমার ওপরে যমুনার পানি প্রবাহ

জামালপুরে যমুনার পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তী এলাকার ফসলের জমিতে ঢুকে পড়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি বৃদ্ধিতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার তীরবর্তী এলাকার ফসলে জমি তলিয়ে গিয়ে উপজেলার নিম্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠতে শুরু করেছে। এদিকে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তী ফসলি জমিতে ঢুকে পড়েছে। তবে পানি বাড়লেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে নদীর পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই। তবে আগামী তিন পানি বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।