Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

admin • 11 Feb 2026, 12:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১১ ফেব্রুয়ারি বুধবার তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে। আটকের পর বেলাল উদ্দিন ভিডিওতে বলেছেন, এটি তার ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।  তার বাবার নাম দবিরুল ইসলাম।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।