Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিপিএলে বিদ্যুৎ বিভ্রাট

admin • 10 Feb 2023, 08:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিপিএলে বিদ্যুৎ বিভ্রাট

ম্যাচের দ্বিতীয় ওভারের খেলা চলছিল তখন। একটি ওয়াইড ডেলিভারির পর আবার বল করতে বোলিং মার্কে যাচ্ছিলেন শফিকুল ইসলাম। প্রস্তুত হচ্ছিলেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। হঠাৎ অন্ধকার চারপাশ। ফ্লাড লাইটসহ নিভে গেল মাঠের সব আলো। বন্ধ হয়ে গেল খেলা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১.২ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৫ রান জমা করেন ফরচুন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এর পরই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সন্ধ্যা সাতটা ৬ মিনিটে মিরপুরে শেরেবাংলা পুরো স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ চলে যায়।

দেড় মিনিট পর প্রেস বক্সের বিদ্যুৎ সংযোগ এলেও ফ্ল্যাড লাইটের সংযোগ আসে ৫ মিনিট পর। বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা বন্ধ থাকে ১২ মিনিট। বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার পর ক্রিকেটাররা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। এরপর আবারো খেলা শুরু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।