Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে

admin • 20 Nov 2022, 11:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে

বাড়ছে বিদ্যুতের পাইকারি দাম। সোমবার (২১ নভেম্বর) দাম বাড়ানোর ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। যদিও মাত্র একমাস আগে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত তা নাকচ করে দিয়েছিল এই কমিশন।

 

বিইআরসির এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, গত মাসে পিডিবি বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল, তাতে বেশ কিছু ত্রুটি ছিল। এর মধ্যে তথ্যগত ঘাটতি ছিল একটি বড় বিষয়। এছাড়া পাইকারি বিদ্যুতের দাম বাড়লে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দামের ওপর কী প্রভাব পড়বে, তারও কোনো ব্যাখ্যা দেয়নি পিডিবি। এজন্য তাদের আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল।

 

কমিশন সূত্রে জানা গেছে, আপাতত গ্রাহক পর্যায়ে দাম বাড়ছে না। কারণ গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে হলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে সঠিক কারণ উল্লেখ করে দাম বাড়ানোর প্রস্তাব দিতে হবে।

 

এখনো এই এরকম কোন প্রস্তাব দেয়নি কোনো বিতরণী কোম্পানি। তবে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে পাইকারি দাম বাড়লে অবশ্যই গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে হবে।

   

বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র জানায়, মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে এবার বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ভর্তুকি কমানোর জন্য দাম বৃদ্ধি করা হচ্ছে। আইএমএফ সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি ছাড়ের যেসব শর্ত দিয়েছে, এর মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ভর্তুকি কমানো অন্যতম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।