Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিদ্যুতের অবস্থা আরও উন্নতি হবে: প্রতিমন্ত্রী

admin • 27 Aug 2022, 01:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিদ্যুতের অবস্থা আরও উন্নতি হবে: প্রতিমন্ত্রী
চলতি মাসে বিদ্যুতের অবস্থা ভাল এবং সামনে আরও ভাল হবে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, সবাই ধৈর্য্য ধরুন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে। ২০০৯ সালের আগে সারাদেশে দিনে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না মন্তব্য করে নসরুল হামিদ বলেন, ‘সেই কঠিন অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এ ছাড়া, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বক্তব্য দেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।