Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিদ্যালয়ে ধূমপানকান্ড, শিক্ষক আহতের ঘটনায় কারাগারে ৩

admin • 14 Aug 2023, 04:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিদ্যালয়ে ধূমপানকান্ড, শিক্ষক আহতের ঘটনায় কারাগারে ৩

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রী জিনিয়া খাতুনের জানাজায় গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষক আব্দুর রশিদের করা মামলায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার সকালে ৬ জন আমলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মাহমুদা সুলতানা ৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন- কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফারুক হোসেন (৪০), গাজীর উদ্দিন (৫৩) ও মো. জাবেদ আলী (৪০)।

৭ আগস্ট সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদের সিঁড়িতে পাঁচ ছাত্রী ধূমপান করে। বিষয়টি জানতে পেরে শিক্ষকরা তাদের ডেকে ভিডিও ধারণ করেন এবং অভিভাবকদের জানানো, ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া ও টিসি দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠে।

 

এ ঘটনায় ২ ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জিনিয়া খাতুন নামের এক ছাত্রী। সে সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।

 

গত মঙ্গলবার দুপুরে জিনিয়ার জানাজায় যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। সেসময় স্থানীয়রা প্রধান শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় গত শুক্রবার (১১ আগস্ট) রাতে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন প্রধান শিক্ষক। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২০ জনকে। এর আগে গত বুধবার (৯ আগস্ট) ৩ শিক্ষক ও একজন কর্মচারীকে আসামি করে আত্মহত্যার প্ররোচনা মামলা করেন নিহত ছাত্রীর মা শান্তা খাতুন।

 

কুমারখালী থানার এস আই সৈয়দ আজাদ বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

শিক্ষকের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আশরাফুল বলেন, মামলার তদন্ত চলছে। তিনি কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করেননি। আদালতের বিষয় তিনি জানেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।