Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিদ্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ,আটক তিন যুবদল নেতা কারাগারে

admin • 09 Sep 2024, 10:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিদ্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ,আটক তিন যুবদল নেতা কারাগারে

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদকে বিদ্যালয় থেকে বের করে দিতে বিদ্যালয়ের তালা দিয়ে বিক্ষোভ করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক তিন যুবদল ও ছাত্রদলের নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়ে পুলিশ।

এর আগে রোববার দুপুরে উপজেলার ফুলকোঁচা ইউনিয়নে আলেয়া আজম উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ করার সময় তিন জনকে আটক করে সেনাবাহিনী। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে তাঁদেরকে আটক করে থানা নিয়ে আসে।

আটককৃতরা হলেন- উপজেলা চরবানী পাকুরিয়া ইউনিয়নের সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক-মোহাম্মদ আরিফুল ইসলাম (৩৮), মোঃ আশরাফুল আলম (৪০) এবং ওই ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি বাবুল হোসেন (২৪)।

খোঁজখবর নিয়ে জানা গেছে,'কিছুদিন ধরে ফুলকোচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদকে অপসারণ দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। তবে রোববার সকালে গ্রেপ্তারকৃত ৩জনসহ স্থানীয় কিছু লোকজন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করেন।

   

এ ব্যাপারে মেলান্দহের অস্থায়ী সেনা ক্যাম্পে যোগাযোগ করলে সেনাবাহিনী ইনচার্জ ক্যাপ্টেন নাফিজের নেতৃত্বে সকাল ১০টা দিকে সেনাবাহিনীর একটি দল গিয়ে তালাবদ্ধ কক্ষ খুলে দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শুরু করেন। সেনাবাহিনী চলে যাওয়ার কিছুক্ষণ প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ ক্লাস নিতে গেলে কিছু কতিপয় লোকজন ওই শিক্ষককে স্কুল থেকে বের করে দিতে আবারও স্কুলে তালা দিতে যায়। এসময় শিক্ষার্থীরা বাধা দিতে গেলে কয়েকজক শিক্ষার্থীও আহত হয়। পরবর্তীতে সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে

তালা দিতে যাওয়া লোকজন পালিয়ে যায়। এসময় দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করে সেনাবাহিনী। পরে মেলান্দহ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তিনজনকে থানায় আনে।

 

এ বিষয়ে ফুলকোঁচা আলেয়া আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, সকালে স্থায়ী কিছু লোকজন বিদ্যালয় তালাবদ্ধ করেন। পরে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তালা খুলে দিলে বিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢুকে ক্লাস শুরু করেন। দুপুর বারোটার দিকে আবারও বিক্ষোভ শুরু হয়। পরে আমি কোনো উপায় না পেয়ে আবারও সেনাবাহিনী কে খবর দিলে ছত্রভঙ্গ করে দেন। আমি মামলা দায়ের করেছি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, তাঁদের নামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামলা দায়ের করেছে। তিনজনকে আজ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।