Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিদ্বেষমূলক ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

admin • 04 Aug 2026, 04:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিদ্বেষমূলক ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কীভাবে বণ্টন করে দেওয়া যায়, সে বিষয়ে কাজ চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকাজ দ্রুত শেষ করা হবে বলেও আশা করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে এবং আগামী এক মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণা হবে।

আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে। তাদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের কোনো সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্তসহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।