Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

বিদেশি পিস্তলসহ সাবেক ছাত্রদল নেতা জাকির গ্রেপ্তার

admin • 03 Sep 2022, 05:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিদেশি পিস্তলসহ সাবেক ছাত্রদল নেতা জাকির গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব শনিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।   গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাকির খান। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।   র‌্যাব জানায়, জাকির নারায়ণগঞ্জের এক সময়কার শীর্ষ সন্ত্রাসী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তার নামে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে ও বিভিন্ন সময়ে এসকল মামলায় জেলে ছিলেন তিনি। এক পর্যায়ে দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে খুন করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন জাকির।   তবে সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। এ সময়ে বিভিন্ন মামলায় জাকির দোষী প্রমাণিত হলে আদালত তাকে সাজা দেন। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশের বাইরে অবস্থান করছিলেন।     এদিকে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি বিশেষ অভিযানে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জাকির খানকে গ্রেপ্তার করা হয়।   র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর থেকে পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সপরিবারে বসবাস করছিলেন। তবে গ্রেপ্তারকৃত জাকির খানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।