Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

admin • 24 Mar 2026, 07:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

তিনতলার ছাদের কার্নিশ থেকে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর শাহজাদপুরে এ ঘটনা ঘটে।

 

নিহত বন্যা কস্তা (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

 

জানা যায়, স্বামী শোভন পালমাসহ বন্যা তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে প্রিয় বিড়ালকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি ছাদে উঠে যান। বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পান। ঝুঁকিপূর্ণ ওই জায়গা থেকে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা বলেন, ‘বন্যার কোনো সন্তান ছিল না। বিড়ালটিকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন।’

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, ‘ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ শুনেছি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।