Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিটিভির সিনিয়র সাংবাদিক উজ্জলের মায়ের দাফন সম্পন্ন

admin • 18 Apr 2024, 09:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিটিভির সিনিয়র সাংবাদিক উজ্জলের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া: 

জাহেদ আহামেদ, শাহেদ আহাম্মেদ (গামা), বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাংবাদিক ওয়াহিদ আহামেদ (উজ্জ্বল) ও আমেরিকা প্রবাসী মাসুদ আহামেদ এর মা মাহমুদা বেগমকে ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় কলোনিপাড়া মসজিদ সংলগ্ন জিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার রাতে বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিনের অসুস্থতা হেতু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। মরহুমা মাহমুদা বেগম গরীবের ডাক্তার বলে এলাকায় সুপরিচিত মরহুম শামসুদ্দিন আহমেদের সহধর্মিনী। তার মৃত্যুর খবরে এই এলাকায় আত্মীয়-স্বজন এবং বিশেষ করে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি), কুমারখালী প্রেসক্লাব ও ভেড়ামারা প্রেসক্লাব'সহ বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দের পক্ষ থেকে মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমার নামাজে জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।