Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

admin • 23 Sep 2024, 09:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

 

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত মাসের ১৮ তারিখে বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।