Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিজয় দিবসে বেলুনের বদলে কনডম দিয়ে হাসপাতালে সাজসজ্জা

Mohiuddin Ahmad Tanveer • 19 Dec 2022, 09:57 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিজয় দিবসে বেলুনের বদলে কনডম দিয়ে হাসপাতালে সাজসজ্জা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগ সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় বেলুনের বদলে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়।

এ কারণে হাসপাতালের দায়িত্বরত জরুরি বিভাগের ইনচার্জকে অব্যাহতি দেয়া হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সোবাহানের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেয়া হয়।

 

অব্যাহতি পাওয়া মো. রেজাউল করিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও জরুরি বিভাগের ইনচার্জ।

 

তিনি বলেন, আমি সরল সোজা মানুষ। কিনে এনে বেলুন ফুলিয়েছি। কিন্তু কীভাবে কী হলো বুঝতে পারলাম না।

 

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সোবাহান বলেন, সদর হাসপাতালের জরুরি বিভাগ সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় বেলুনের বদলে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়েছে। তাই জরুরি বিভাগের ইনচার্জকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় চার সদস্য কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।