Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিজয় দিবসে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের র‌্যালি

admin • 18 Dec 2024, 07:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিজয় দিবসে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের র‌্যালি

ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে বিজয় দিবসের র‌্যালী ও শহীদদের প্রতি দোয়া অনুষ্ঠান হয়েছে। ১৬ ডিসেম্বর বড় বাজার থেকে র‌্যালীটি শহর প্রদক্ষিন করে চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও শহীদদের মাগফীরাত কামনায় দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি আবদুল্লাহ আখন্দ, রাহাত আলী বিশ্বাস, এনামুল হক, জয়েন্ট সেক্রেটারি তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেলসহ দলটির নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে কুরআন সুন্নাহ মোতাবেক ইসলামী আইন বাস্তবায়ন করে সকল প্রকার জাহিলিয়াতের অবসান ঘটিয়ে এদেশের মানষকে প্রকৃত স্বাধীনতার স্বাদ দিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।