মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব এর উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নিণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় উপজেলার আলাউদ্দিন নগর বাঁশআড়া ইবতেদায়ী মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন ফ্যামিলি কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক দে। এছাড়া ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ, ডা: আব্দুর রহিম, ক্লাবের অন্যতম সদস্য, ইয়া রাফি পলাশ,জীবন নয়ন, আছুরা,সজিব, নাঈম, লিখন, বক্তিয়ার রামিম মারুফ সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এস/ মিরর





