Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন সমন্বয়ক সারজিস

admin • 26 Aug 2024, 04:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন সমন্বয়ক সারজিস

ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ সমাবেশের ঘোষণা দেন।

 

সারজিস আলম ফেসবুক পোস্টে জানান, আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।