সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন রাজনৈতিক মামলা থেকে আগাম জামিন পেয়েছেন সিলেট বিএনপির অন্তত ৫০ নেতা-কর্মী।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, ‘গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির চলমান একদফা আন্দোলনে সিলেট নগরীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সিলেট মহানগরের ৫০ জন নেতা-কর্মীদের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের আদেশে আগামী ৬ সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’





