Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

admin • 05 Nov 2024, 08:14 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

 

এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।