Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১৫

admin • 28 Aug 2022, 08:50 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি।     রবিবার বেলা ১টার দিকে চারান বাজারে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।    টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.ফরহাদ ইকবাল বলেন, শান্তিপূর্ণ ভাবে আলোচনা সভা চলছিল। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশ স্থলে।     পরে এসময় বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয় ও ১৭টি মোটরসাইকেল, ৬টি পিকআপ ও ৪টি বাস গাড়ি ভাঙচুর করা হয়।      কালিহাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানায়, ছাত্রলীগ রাস্তার উপর মিছিল করছিল। ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দুইপক্ষের সংঘর্ষের হয়। এতে দুইপক্ষের লোকজন ৪টি গাড়ি ভাঙচুর করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান শাহিন, ফরহাদ ইকবাল প্রমূখ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।