Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

admin • 01 Oct 2024, 09:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কুমিল্লার মেঘনায় বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলার মেঘনা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীনের সমর্থকরা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিএনপি থেকে বহিষ্ককৃত সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সমর্থকরা একইস্থানে তারাও মানববন্ধন করার চেষ্টা চালায়।

 

এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপি নেতা আনিসসহ অন্তত ৫ জন আহত হয়।

 

মেঘনা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ঘিরে বিএনপির স্থানীয় দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪-৫ জন আহত হয়েছে। তবে সকলেই আশঙ্কা মুক্ত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।