Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

বিএনপির তিন সহযোগী সংগঠনের যৌথ পদযাত্রা, পল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

admin • 08 Dec 2024, 10:04 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিএনপির তিন সহযোগী সংগঠনের যৌথ পদযাত্রা, পল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ পদযাত্রায় অংশ নিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। রোববার (৮ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হবে।

 

জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে পদযাত্রা করবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

উল্লেখ্য, ২ ডিসেম্বর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে।  এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।