Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা

admin • 17 Jul 2024, 12:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে রেখেছে সিআইডি পুলিশ। এর চারপাশে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সকাল থেকেই দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারী কার্যালয়ে আসেননি।

 

এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ।

 

এরপর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’।

 

তিনি আরো বলেন, কাপুরুষের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালানো হয়েছে। তারা একাকী ঢুকে নাটক করেছে যে বিএনপির কার্যালয়ের ভেতরে বিস্ফোরক আছে, লাঠিসোঁটা আছে ইত্যাদি। আমি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আমি ঘৃণা জানাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।