রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর তিনি সেখানে পৌঁছান।
দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে পৌঁছানোর পর তিনি সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির সিনিয়র ও তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ করা যায়।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর এটি ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।





