আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের উন্নয়নের ধারা ব্যহত করতে দেশ বিরোধী দল বিএনপির আবাসিক নেতাদের ডাকা অবরোধ দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। এছাড়াও অচিরেই দেশের মানুষ বিএনপি জামাতের নৈরাজ্য আর আগুন সন্ত্রাসের রাজনীতিও চিরতরে প্রত্যাখ্যান করবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নতুন ভবন ও হল রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন,উন্নয়নের মহাসড়কে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে ঠিক তখনই পূর্বের ন্যায় দেশের উন্নয়নের মহাযজ্ঞকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানি প্রেতাত্মারা বিএনপি-জামাত মহা ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু সেই ষড়যন্ত্র বাংলার সাধারণ মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা প্রতিহত করে চির দুঃখী বাংলার মানুষকে আলোর পথে নিয়ে যাবো। বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান এমপি জর্জ।
খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ অনেকেই।
অবহেলিত খোকসা উপজেলার জন্য নতুন উপজেলা পরিষদ ভবন,হলরুম ও মডেল মসজিদ বর্তমান সরকারের উন্নয়নের নতুন মাইলফলক স্থাপিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপস্থিত সাধারণ মানুষ।





