Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

admin • 19 Aug 2023, 05:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে। বিদেশিদের কাছে ধরনা দেওয়া হয়েছে। ধরনা দিয়ে বাংলাদেশকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে।

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার (১৯ আগস্ট) দুপুরে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ব‌লেন, দেশের উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করতে অনেকে কাজ করেছে। তবে এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে সাহায্য করেছে পুলিশ বাহিনী। এ সময় জঙ্গি দমনে বাংলাদেশ সফল দাবি করে মন্ত্রী বলেন, জঙ্গি নির্মূল করতে না পারলেও দমনে সক্ষম হয়েছে পুলিশ।

পু‌লি‌শের আইজি‌পি আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, যারা দে‌শের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তা‌দের‌ কঠোরভাবে মোকা‌বিলা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।