Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

admin • 26 Apr 2023, 02:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দিনাজপুর সদর উপজেলায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চু‌নিয়াপাড়‌া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবলু হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান ইসলাম (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

 

স্থানীয়রা জানান, দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কে দ্রুত গতির বিসমিল্লাহ পরিবাহন নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে দুজন এলোয়ারী ভূমি অফিসের দিকে যাচ্ছিল। এ সময় চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

 

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।