Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাসার পাশের রেস্টুরেন্টে খেতে গিয়ে না ফেরার দেশে নাজিয়াসহ ২ ছেলে

admin • 01 Mar 2024, 08:18 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাসার পাশের রেস্টুরেন্টে খেতে গিয়ে না ফেরার দেশে নাজিয়াসহ ২ ছেলে

আয়ানসহ দুই ছেলে আর স্ত্রী নাজিয়াকে নিয়ে বেইলি রোডের একটি এপার্টমেন্টে থাকেন আশিক। তাদের দুই ছেলে রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য বায়না ধরেছিল মা নাজিয়ার কাছে। বিষয়টি স্বামী আশিককে ফোন করে জানিয়েছিলেন নাজিয়া। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অন্যান্য দিনের মতো আশিক ছিলেন রাজধানীর বনানীর অফিসে।

স্ত্রীকে বলেন, ছেলেদের নিয়ে বাসার পাশেই কোনও একটি রেস্টুরেন্ট যেতে। নাজিয়া দুই ছেলেকে নিয়ে যান খানাস নামে একটি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে বার্গার খেয়েছেন সবাই। কিন্তু খাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে আর বের হয়ে আসতে পারেননি। ফেব্রুয়ারির ২৯তম দিনে বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা গেছেন এই তিন জনসহ ৪৫ জন।

 

মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহাজারি করছিলেন নাজিয়ার পরিবারের সবাই। দুই সন্তান ও প্রিয়তমা স্ত্রী নাজিয়াকে হারিয়ে বাকরুদ্ধ স্বামী আশিক।

 

নাজিয়ার এক স্বজন রিফাত জানান, আশিক-নাজিয়ারা বেইলি রোডের বেইলি রিচ অ্যাপার্টমেন্টে থাকেন। আশিকের জন্ম ও বেড়ে ওঠাও বেইলি রোড এলাকায়। বাসার পাশেই রেস্টুরেন্টে দুই ছেলেকে নিয়ে খেতে গিয়েছিলেন। কিন্তু এই খাওয়া যে শেষ খাওয়া হবে তা ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেননি।

 

রিফাত জানান, আগুন লাগার পর নাজিয়া স্বামীর সঙ্গে ফোনে কথাও বলেন। এক পর্যায়ে ছোট ছেলে আয়ানকে হারিয়ে ফেলেন। পরে সবাই দগ্ধ হয়ে মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।