Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী-শালিকা নিহত

admin • 21 Dec 2024, 08:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী-শালিকা নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথি পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।

 

পবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। একই মোটরসাইকেলে করে আবু হানিফ, ফাতেমা ও যুথি পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে পৌঁছালে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

 

এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। তাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমাও মারা যান।

 

এ বিষয়ে পবা হাইওয়ে পুলিশ (শিবপুর) থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।