Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণের মৃত্যু

admin • 11 Oct 2023, 09:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাট্টাবুকা গ্রামের জাফর শেখের ছেলে মেহেদী শেখ (২০) এবং একই এলাকার সিরাজ শেখের ছেলে রাব্বী শেখ (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়।

মেহেদী রাজৈর হাসপাতালে মারা যান। টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদীর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর এবং রাব্বীর লাশ গোপালগঞ্জে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।