Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত

admin • 04 Oct 2023, 05:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর উপজেলা কেয়ারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝরি সোহাগ নামের একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।