Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাস নিয়ে বনভোজন-শিক্ষা সফরে গেলে মানতে হবে যে নিদের্শনা

admin • 18 Feb 2023, 08:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাস নিয়ে বনভোজন-শিক্ষা সফরে গেলে মানতে হবে যে নিদের্শনা

শিক্ষা সফর ও বনভোজনসহ ধর্মীয় অনুষ্ঠানের যাতায়াতের গাড়ি বা বাসের রুট পারমিটের জন্য যথাযথভাবে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যেকোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট/ডিএমপি ট্রাফিক বিভাগের অনুমতি দেওয়ার জন্য আবেদন করে থাকেন।

কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সেই আবেদন যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করা হয় না। ফলে আবেদনকারীকে যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট দেওয়া সম্ভব হয় না।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়ে যথাযথভাবে আবেদন করতে বলা হয়েছে।

আদেশে যেসব বিষয় উল্লেখ করা হয়:

১. আবেদনপত্র অবশ্যই পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।

২.আবেদনে উল্লিখিত গাড়িগুলোর রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

৩. অস্থায়ী রুট পারমিটের আবেদনপত্র ভ্রমণের তিন দিন আগে বর্ণিত ঠিকানায় জমা দিতে হবে।

৪. আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে।

৫. আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে।

৬. অস্থায়ী রুট পারমিট শুধুমাত্র আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

৭. ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক প্রদত্ত অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে সংরক্ষণ করতে হবে এবং সড়কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

৮. কর্তৃপক্ষ দেওয়া অস্থায়ী রুট পারমিট যেকোনো সময় বাতিলের অধিকার সংরক্ষণ করবে।

৯. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।