Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-ট্রাক সংঘর্ষে ভারতীয় দুই নাগরিকসহ আহত ৯

admin • 29 Dec 2023, 07:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাস-ট্রাক সংঘর্ষে ভারতীয় দুই নাগরিকসহ আহত ৯

সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ গুরুতর আহত হয়েছেন ৯ জন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এই ঘটনা ঘটে।

 

আহত দুই ভারতীয় নাগরিক হলেনপশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার সরস্বতী হালদার। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ফসির উদ্দীন সর্দার জানান, একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার সময় একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে আসে এবং গুরুতর অবস্থায় দুজন বাসের নিচে আটকা পড়েছিল। পরে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনায় বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পাশের একটি ডোবায় পড়ে যায়।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনাটি নিশ্চিত করে জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।