Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

admin • 16 Feb 2024, 04:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি:

বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহে সাত জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস ময়মনসিংহের আলালপুরে আসলে নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ সাত জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা গেছে। তবে চালক পালিয়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।