Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর-পুত্রবধূ নিহত

admin • 24 Feb 2024, 10:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর-পুত্রবধূ নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়‌কের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের জাবেদ আলী (৬৫) ও তার পুত্রবধূ খালেদা আক্তার (৩৫)। এ ঘটনায় আটোচালকসহ আরও এক যাত্রী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, খালেদা তার শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য ব‍্যাটারি চালিত অটোরিকশায় করে রাজবাড়ী শহরে আসছিলেন। পথে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাবেয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলেই খালেদার মৃত্যু হয়। আহত অবস্থায় খালেদার শ্বশুরসহ তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে পাংশা হাইওয়ে থানার এসআই উৎপল কুমার বলেন, বাসটিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।