Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি: এক নারীর মরদেহ উদ্ধার, শিশুসহ নিখোঁজ ৫

admin • 07 Oct 2023, 10:20 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি: এক নারীর মরদেহ উদ্ধার, শিশুসহ নিখোঁজ ৫

মুন্সিগঞ্জের গজারিয়ার চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের সামনে থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহসিন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারে কাজ চলছে।

উদ্ধার হওয়া নারীর নাম সুমনা আক্তার (২৮)। এছাড়া সুমনার দুই মেয়ে জান্নাতুল ফেরদৌস (৩) ও জান্নাতুল মাওয়াসহ (৬) নিখোঁজ আছে দক্ষিণ ফুলদী গ্রামের মারওয়া (৬), সাব্বির হোসেন (৪২) ও তাঁর ছেলে ইমাত (২)।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ট্রলারটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে উত্তাল মেঘনায় ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় সে সময় পাঁচজনকে উদ্ধার হলেও নিখোঁজ থাকেন ৬ জন।

ঘটনার পরে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ঘটনাস্থলে আসে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ শুরু করতে পারেনি। পরে আজ শনিবার সকাল ৬টা থেকে তল্লাশি অভিযান জোরদার করা হয়। পরে সুমনার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।