Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বালু বিক্রি বন্ধে প্রশাসনের ‘লাল নিশান’

admin • 31 Oct 2024, 10:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বালু বিক্রি বন্ধে প্রশাসনের ‘লাল নিশান’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইজারার নির্ধারিত সময় শেষ হওয়ায় একটি স্তুপের বালু বিক্রি বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রশাসন।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওইখানে ‘লাল নিশান’টানিয়ে দেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদের মুনিয়ারীকান্দা শেখ সাদী ঘাটে নদ খননের ইজারাকৃত বালুর স্তুপ রয়েছে। গত মেয়াদে এর ইজারা নেয় বিল্লাল হোসেনগং। ২০ অক্টোবর নির্ধারিত সময় শেষ হলেও আবেদনের প্রেক্ষিতে ৩০ অক্টোবর পর্যন্ত বালু বিক্রির নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। 

এর প্রেক্ষিতে গতকাল ইজারার নির্ধারিত সময় শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত হয়ে লাল নিশান টানিয়ে দেন। এর ফলে ওই স্থান থেকে আর কেউ বালু বিক্রি করতে পারবেন না। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। 

তিনি জানান, ইজারার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় সেখানে প্রশাসনের পক্ষ থেকে বালু বিক্রির নিষেধাজ্ঞা স্বরুপ লাল নিশান টানানো হয়েছে। পাশাপাশি সেখানে গাড়ি চলাচলের রাস্তাটিও কেটে অকেজো করে রাখা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।