Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বালি-পাথর তুলতে গিয়ে পঞ্চগড়ে মিললো মর্টার শেল

admin • 18 Jun 2026, 08:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বালি-পাথর তুলতে গিয়ে পঞ্চগড়ে মিললো মর্টার শেল

পঞ্চগড় সদর উপজেলায় চিলকা নদী থেকে বালি-পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন নদী থেকে এটি পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম বালি-পাথর তোলার সময় মর্টার শেলটি খুঁজে পান। পরে তারা সেটি বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। এক পর্যায়ে তারা বড় ঝিটকীখুড়া এলাকার আব্দুস সালামের বাড়ির পাশের সড়কে শেলটি ফেলে রেখে যান।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি রাত্রিকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বালি উত্তোলনের সময় শ্রমিকরা পরিত্যক্ত অবস্থায় এটি পান। ইতোমধ্যে সেনাবাহিনীর বোম নিষ্ক্রিয়কারী ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে শেলটি নিষ্ক্রিয় করবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।